খুশকি নিরাময়ের কিছু প্রাকৃতিক পদ্ধতি
খুশকি আর কিছুই না, সেটা মাথার ত্বকের ঝরে যাওয়া মৃত চামড়া। মাথা আর কাঁধে প্রচুর খুশকি নিয়ে ঘুরে বেড়ানোটা যেমন বিব্রতকর, তেমনই অস্বস্তিকর। নানা কারণে এ খুশকি সমস্যা দেখা দিতে পারে, যেমন- ফাঙ্গাল ইনফেকশন, অস্বাস্থ্যকর ডায়েট, মানসিক চাপ, হরমোনের ভারসাম্যহীনতা, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা কিংবা মাথায় নানা জাতীয় কেমিকেলের অতিরিক্ত ব্যবহার ইত্যাদি। খুশকির প্রাকৃতিক নিরাময়গুলো এর উপশম কিংবা প্রতিরোধ- দু'ক্ষেত্রেই প্রয়োগ করা যায়।
টি ট্রি অয়েল হলো এক ধরণের নেটিভ অস্ট্রেলিয়ান প্ল্যান্ট Melaleuca alternifolia থেকে প্রাপ্ত একটা এসেনশিয়াল অয়েল। এটি শক্তিশালি এন্টি-ফাঙ্গাল এজেন্ট এবং এন্টিসেপটিক হিসেবে কাজ করতে পারে। টি ট্রি অয়েল শ্যাম্পু খুশকি প্রতিরোধে বেশ কার্যকরী এক ধরণের প্রাকৃতিক নিরাময় যেটা কি না আপনি আপনার ধারেকাছের প্রাকৃতিক ফুড স্টোরগুলোতে কিংবা কিছু কিছু ওষুধের দোকানেও পাবেন।
এছাড়া ৫-১০ ফোটা টি ট্রি এসেনশিয়াল অয়েলের সাথে আট আউন্স গন্ধবিহীন লিক্যুইড ক্যাস্টাইল সাবান যোগে এন্টি-ড্যানড্রাফ শ্যাম্পু তৈরি করা যেতে পারে। স্বাভাবিক ব্যবহারের মত করেই এই শ্যাম্পু মাথায় প্রয়োগ করুন এবং শেষে ভালোমত ধুয়ে নিন। প্রতিদিন অথবা সপ্তাহে অন্তত তিন দিন মাথায় এটা ব্যবহার করা হলে তা আপনার মাথার ত্বকের (স্ক্যাল্প) সুস্থতায় ভালো কাজে দেওয়ার পাশাপাশি রক্ত চলাচল বৃদ্ধি ও খুশকি দূরীকরণে ভূমিকা রাখবে।
বিভিন্ন এসেনশিয়াল অয়েলও খুশকি মোকাবেলায় ভালো কার্যকর। ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহারের পর লেমন এবং রোজমেরি এসেনশিয়াল অয়েল ব্যবহার করা যেতে পারে। চুল পুরোপুরি শুকানো হয়ে গেলে এ অয়েলগুলোর প্রতিটির কয়েক ফোটা হাতের তালুতে ঘষে মাথার ত্বকে প্রয়োগ করা যায়। পরিপূর্ণরূপে তেল ব্যবহারের পর সুন্দরভাবে চুলটাকে আচড়ে ফেলা উচিত।
এপল সাইডার ভিনেগার হলো খুশকির অন্যতম জনপ্রিয় এক ঘরোয়া নিরাময়। এর অম্লীয় ধর্ম মাথার ত্বকের শুষ্কতা ও চুলকানো কমাতে ভূমিকা রাখে। প্রতি সপ্তাহে একবার সমপরিমাণ এপল সাইডার ভিনেগার ও পরিশ্রুত (ডিস্টিলড) পানি মাথায় ঘষে নেওয়া হলে তা খুশকি সমস্যার প্রাবল্য অনেকটাই হ্রাস করে (A weekly application of equal parts apple cider vinegar and distilled water rubbed into the scalp may decrease dandruff symptoms.)। মিশ্রণে কয়েক ফোটা টি ট্রি এসেনশিয়াল অয়েলও যোগ করে নিতে পারেন।
খুশকির ঘরোয়া নিরাময় হিসেবে হট অয়েল প্যাকও আপনারা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, অথবা ফ্ল্যাক্সড অয়েল ব্যবহার করা যায়। তেল গরম করে তারপর মাথায় মেসেজ করা হয়। অতঃপর মাথার চুল প্লাস্টিক শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে নিতে হবে যেনো তাপটুকু বের না হয়ে যায়। এভাবে অন্তত এক ঘন্টা রেখে দিন। শেষে নন-ডিটারজেন্ট, এভোক্যাডো সমৃদ্ধ প্রাকৃতিক শ্যাম্পু কিংবা ক্যাস্টাইল বেইজের মাধ্যমে তেলটুকু পুরোপুরি ধুয়ে ফেলুন।
নেটেল বা বিছুটি খুশকির একটা প্রচলিত নিরাময় হিসেবে পরিগণিত। চার টেবিলচামচ শুকনো বিছুটি পাতা আধা লিটার ফুটন্ত পানিতে ৩০ মিনিট ধরে জাল দিয়ে ক্বাথ তৈরি করে, গাছের উপাদানটুকু (plant material) ছেঁকে, বিছুটি ক্বাথে ১/৪ কাপ এপল সাইডার ভিনেগার যোগ করা হলে খুশকির এক ধরণের নিরাময় তৈরি হয়। সেটা প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে মাথায় মেখে শয়ন করলে খুশকির নিরাময় ও প্রতিরোধ দু'টোই সম্ভব।
Comments
Post a Comment