বিভিন্ন রকম প্রাকৃতিক মলম
এমন বিভিন্ন উপাদান প্রকৃতিতে পাওয়া যায়- যার মালিশ ফুলে যাওয়া, ব্যথা, ফোসকা পড়া, কালশিটে, ব্রণসহ আরো নানারকম ত্বকের সমস্যায় ভালো আরাম দেয়। তাছাড়া সন্ধি বাত কিংবা মাথাব্যথার চিকিৎসাতেও এগুলো ভালো কাজে দেয়। এম্নিতে বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত বিভিন্ন রকম মলম যেমন আছে, তেমনি ঘরে তৈরি সম্পূর্ণ প্রাকৃতিক মলমও দেখতে পাওয়া যায়। অবশ্য প্রাকৃতিক হলেও এসব মলমের পূর্ণ কার্যকারিতে পেতে নানা ক্ষেত্রে রাবিং এলকোহল (সার্জিক্যাল স্পিরিট), সাদা পরিশ্রুত ভিনেগার (হোয়াইট ডিসটিলিড ভিনেগার) এবং অলিভ অয়েল জাতীয় প্রাকৃতিক/ অ-প্রাকৃতিক বিভিন্ন উপাদান মিশ্রিত হতে পারে।
মলম তৈরিতে ব্যবহৃত গুল্ম (হার্ব) বাছাই করা হয় সেটা কোন অসুস্থতার জন্য তৈরি হবে- তার ভিত্তিতে। উদাহরণস্বরপ বলা যায়- কেইয়েন মরিচ (গোলমরিচ) এবং ইউক্যালিপ্টাস উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এতে ক্ষতস্থানে প্রয়োজনীয় উষ্ণতা তৈরি হয়। লোবেলিয়ার মত এন্টি-স্পাসমোডিক গুল্ম মাসল রিলাক্সে ব্যবহৃত হয়। সুতরাং, যারা বাণিজ্যিক মলমের বদলে ঘরে তৈরি মলম ব্যবহার করতে চান, তারা ইন্টারনেট বা বই থেকে বিভিন্ন গুল্ম এবং তার মেডিসিনাল গুণাগুণ সম্পর্কিত তথ্য সংগ্রহ করে নিতে পারেন।
যথযথ গুল্ম বাছাই করার পর সহযোগী যে উপাদানের মাধ্যমে তার নির্যাস বের করা হয়, সেটা বাছাই করতে হবে। এরপর প্রয়োজনীয় সকল উপাদান (ইনগ্রিডিয়েন্ট) নিয়ে প্রতিদিন অন্তত এক সপ্তাহের জন্য ঝাকাতে হবে। সবশেষে কোন একটা সুবিধাজনক বোতলে মলম সংগ্রহ করতে হবে। এম্নিতে যারা শতভাগ প্রাকৃতিক মলম পেতে চান, তারা রাবিং এলকোহল ব্যবহার না করে তার পরিবর্তে ভদকা, জিন অথবা রাম ব্যবহার করতে পারেন। এগুলোর দাম একটু বেশি হলেও তা পুরোপুরি প্রাকৃতিক।
অস্বস্তি/ ব্যথা থেকে পরিত্রাণ পেতে নানাভাবেই এসব প্রাকৃতিক মলম ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ, মাথাব্যথার সময় মলম কপালের দুই পাশ, কপাল কিংবা ঘাড়ে মালিশ করে নিতে পারেন। দাতব্যথায় স্বস্তি পেতে এসব মলম জাতীয় পদার্থ সরাসরি দাঁতে কিংবা দাঁতের চারপাশের গামে এমনকি অতিরিক্ত ব্যথা হলে চোয়ালের বাইরের দিকেও প্রয়োগ করা যেতে পারে। অন্যদিকে বাণিজ্যিক মলম ব্যবহারের ক্ষেত্রে ম্যানুফেকচারের দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে, তা না হলে ক্ষতির আশংকা থাকে। কেননা এসব প্রোডাক্টে এমন অনেক টাইপের কেমিক্যাল থাকতে পারে, যেটা কি না সাধারণত প্রাকৃতিক মলমগুলোতে থাকে না। সঙ্গত কারণে তাই দু'টোর প্রয়োগ পদ্ধতিও ভিন্ন।
Comments
Post a Comment