চুল পড়া সমস্যা মোকাবেলা কিছু সহজ এবং ঘরোয়া পদ্ধতি

 

চুল পড়া নিয়ে চিন্তিত? চিন্তার কিছু নেই, আপনাকে সহযোগিতা করা জন্য আমরা আছি। এ লেখাতে চুল পড়া প্রতিরোধের কিছু ঘরোয়া পদ্ধতি নিয়েই আলোচনা করা হবে।

 

আসলে চুল পড়া রোধের ঘরোয়া চিকিৎসা একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি হলেও এটি অনেক ক্ষেত্রেই এতো ভালো কাজ করে যে- দেখে অবাক হয়ে যেতে হয়। তো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই চুল পড়া

 

প্রতিরোধে ঘরোয়া পদ্ধতিতে শ্যাম্পু তৈরি প্রসঙ্গ।

 

ঘরোয়াভাবে শ্যাম্পু তৈরি করাটা সহজ, যদি আপনি উপাদানগুলো সব যোগাড় করতে পারেন।

 

১. সারা রাত ধরে তিল বা মেথি(sesame or fenugreek seeds) পানিতে ভিজিয়ে রাখুন। সকালে উঠে সেটাকে ভালোমত পিষে পেস্ট তৈরি করুন। তারপর তাতে ভার্জিন কোকনাট অয়েল মেশান।

 

এটাকেই পরে আপনার শ্যাম্পু হিসবে ব্যবহার করুন। মাথায় মেখে কয়েক মিনিটের জন্য রেখে দিন। প্রতি সপ্তাহে এভাবে দুইবার ব্যবহার করুন।

 

২. শুকনো আমলা (আমলকি), শিকাকি এবং রিথা প্রতিটি ১৩০ গ্রাম করে নিয়ে এক লিটার পানির সাথে মেশান। কয়েক ঘন্টার জন্য সেটাকে রেখে দিয়ে পরে ফুটিয়ে নিন। পাতাগুলো সরিয়ে পানিটাকে শ্যাম্পু হিসেবে

 

ব্যবহার করুন।

 

৩. ৪টা ক্যামোমাইল টি-ব্যাগ আধাকাপ গরম পানিতে ১০ মিনিটের জন্য রেখে দিন। তারপর টি ব্যাগগুলো সরিয়ে ৪ টেবিলচামচ খাঁটি সাবানগুড়ো (সোপ ফ্লেক) যোগ করে সেটা নরম হওয়ার আগ পর্যন্ত ওভাবেই রেখে

 

দিন। অতঃপর ১.৫ টেবিলচামচ গ্লিসারিন যোগ করে ভালোমত নাড়ুন। একটা বোতলে করে এ মিশ্রণ সংরক্ষণ করুন।

 

৪. দু'টো ডিমের কুসুম বিট করে সেটাকে দুই চামচ লিন্সড অয়েলের (গন্ধ ছাড়া তেলটা নিলে ভালো হয়) সাথে মেশান। তাতে দুই চামচ রাম যোগ করুন এরপর। এ মিশ্রণটাকে মাথায় প্রয়োগ করে এক ঘন্টা রেখে দিন ,

 

সবশেষে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 

৫. কন্ডিশনার বানাতে আপনি ২ টেবিলচামচ ক্যাস্টর অয়েলের সাথে একটা ডিম, ১ চা চামচ গ্লিসারিন, এবং ১ চা-চামচ ভিনেগার যোগ করে নিতে পারেন। এগুলোকে একসাথে ভালোমত মিশিয়ে মাথায় ব্যবহার করুন।

 

২০ মিনিটের জন্য সেটাকে ওভাবেই রেখে দিন।

 

এসব ঘরোয়া পদ্ধতি আসলে তখনই সুবিধাজনক বলে আপনার কাছে মনে হবে- যখন আপনি এর পেছনে সময় দিয়ে কাজগুলো করতে পারবেন। কিন্তু যেহেতু এখনকার জমানায় আমরা সবাই খুব ব্যস্ত জীবন যাপন

 

করি, তাই অনেককেই দেখা যায় এসব ঘরোয়া উপায় অনুসরণ না করে বিভিন্ন কসমেটিকস ব্যবহার করতে।

 

আপনি প্রোসেরিন স্ক্যাল্প থেরাপি শ্যাম্পুর মত বিশেষ উপায়ে তৈরি শ্যাম্পু ব্যবহার করেও দেখতে পারেন। বলা হয়ে থাকে - এ প্রোসেরিন শ্যাম্পু চুল পড়া/ টাক সমস্যা মোকাবেলায় কার্যকর শ্যাম্পুগুলোর অন্যতম।

 

আপনি আপনার চুলপড়া সমস্যায় তাই প্রোসেরিনের মত সহজ কোন উপায় বা ঘরোয়া যে কোন পদ্ধতি ব্যবহার করতে পারেন। শুধু এটুকু নিশ্চিত হয়ে নিন যে এসব নিরাময় পদ্ধতিগুলোতে ব্যবহৃত বিভিন্ন উপাদান

 

আপনার চুল পড়া রোধে সত্যি সত্যিই সহায়ক ভূমিকা পালন করতে পারে এবং একই সাথে পুনরায় চুল ওঠার ক্ষেত্রেও করতে পারে সহযোগিতা।

 

Do you like this story?

Comments

Popular posts from this blog

সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে জ্বরঠোসা নিরাময়

সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীন পদ্ধতিতে ব্রণ সমস্যা মোকাবেলার উপায়

ঠান্ডা আর গলার ব্যাথা সমস্যা দূরীকরণে অসাধারণ আয়ুর্বেদিক সমাধান