যৌন দুর্বলতা ও দ্রুত বীর্যপাত মোকাবেলায় কিছু ঘরোয়া পদ্ধতি
আপনি কি বিছানায় আপনার সঙ্গিকে পূর্ণ তৃপ্তি দিতে পারছেন না, খুব দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে? সেক্ষেত্রে এ লেখাটা নিশ্চিতভাবেই আপনার জন্য। নীচে দ্রুত বীর্যপাতের সমস্যা মোকাবেলায় কিছু ঘরোয়া পদ্ধতির কথা বলা হলো-
১. ২ লিটার দুধে ২৫০ গ্রাম রসুন কোয়া জাল দিয়ে ফুটিয়ে নিন। যখন মিশ্রণটা পেস্টের মত হয়ে আসবে, তখন সেটাকে ২৫০ গ্রাম খাঁটি ঘিয়ে ভেজে ফেলুন। এরপর সেটাকে একটা স্টেইনলেস স্টিলের প্লেটে মন্ড আকারে বিছিয়ে মধু যোগ করুন ও ছোট ছোট টুকরো করে কেটে নিন। এর ২৫-৫০ গ্রাম গরম দুধের সাথে গ্রহণ করা হলে সেটা দ্রুত বীর্যপাত সমস্যায় ভালো ফল দেবে। তাছাড়া এটা বীর্যকে ঘন করে তুলতেও ভূমিকা রাখে। অবশ্য রসুনে যাদের এলার্জি আছে, তারা এই রেসিপির বদলে নীচে উল্লেখ করা পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন।
২. বিচি ছাড়া ফ্রেশ আমলকি (আমলা) নিয়ে তার টুকরোগুলো ছায়ায় শুকিয়ে নিন। খেয়াল রাখতে হবে এ সময় যেনো সেটাতে পোকা-মাকড়, রোদ কিংবা অন্যান্য ময়লা আবর্জনা না পড়ে। টুকরোগুলো পুরোপুরি শুকিয়ে এলে সেগুলো গুড়ো গুড়ো করে নিন। এরপর আমলকির রসে এ গুড়ো ডুবিয়ে সেটাকেও শুকিয়ে নিন। এভাবে সাতবার ফ্রেশ আমলকি জুস উক্ত মিশ্রণে যোগ করুন এবং পদ্ধতিটির পুনরাবৃত্তি করুন (যখন আমলকি গুড়ো এবং জুস পুরোপুরি শুকিয়ে আসবে, তখন তাতে জুস যোগ করুন)। সপ্তম বারের পর সে মিশ্রণকে পুরোপুরি শুকিয়ে গুড়ো করে সংরক্ষণ করুন। দিনে তিনবেলা ১০ গ্রাম হলো এর স্বাভাবিক ডোজ। এ পাউডারের সাথে ১০ গ্রাম খাঁটি ঘি এবং পাঁচ গ্রাম খাঁটি মধু যোগ করা হলে তা আপনার বীর্য ঘন করতে সহায়ক হবে এবং দ্রুত বীর্যপাত রোধে ভূমিকা রাখবে।
৩. ৬ গ্রাম ফিটকিরি এবং ৬ গ্রাম সোহাগা নিয়ে তাতে ৩০-৩৫ ফোটা একুয়া রোজ যোগ করুন। অতঃপর এ মিশ্রণকে পানির মাধ্যমে ফুটিয়ে নিন। খেয়াল রাখতে হবে এ সময় যেনো মিশ্রণে কোনভাবেই এক ফোটা পানিও প্রবেশ করতে না পারে। পানির প্রবেশ ঠেকাতে একেবারে পুরোপুরি আবদ্ধ ঢাকনাওয়ালা পাত্র ব্যবহার করতে পারেন। যখন মিশ্রণটা সম্পূর্ণ গলে যাবে, তখন সেটাকে পানি থেকে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে। এভাবে প্রাপ্ত আঠালো তরলটাকে খুব ধীরে ধীরে সতর্কতার সাথে আপনার পেনিসের আগায় লাগিয়ে নিন এবং সেটাকে সেখানেই পুরোপুরি শোষিত হতে দিন। এতে সঙ্গমের সময় আপনি অতিরিক্ত আনন্দ উপভোগের পাশাপাশি দ্রুত বীর্যপাতের হাত থেকেও রেহাই পাবেন।
আশা করা যায়- উপরে বর্ণিত ঘরোয়া নিরাময়গুলো আপনার দ্রুত বীর্যপাত সমস্যা মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখার পাশাপাশি আপনার যৌনজীবনটাকে অধিক আনন্দময় করে তুলবে।
ডিসক্লেইমারঃ এ আর্টিকেলটিতে স্বাস্থ্য সংক্রান্ত কোন বিশেষজ্ঞ উপদেশ প্রদান করা হয় নি; শুধুমাত্র কিছু সাধারণ তথ্য তুলে ধরা হয়েছে। তাছাড়া সকলেরই উচিত- যে কোন হেলথ প্রোগ্রামে যোগ দেয়ার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মতামত গ্রহণ করা।
Comments
Post a Comment