উজ্জ্বল ত্বক পেতে কিছু ঘরোয়া পদ্ধতি (বিশেষত শুষ্ক আর অনাকর্ষণীয় ত্বকের জন্য)

 

লাইফস্টাইল চেঞ্জ কিংবা বয়সের কারণে মানুষের ত্বকে নানা পরিবর্তন আসতে পারে। এম্নিতে নারী-পুরুষ নির্বিশেষে মূলত তিন রকমের ত্বক দেখতে পাওয়া যায়। এগুলো হলো- তৈলক্ত ত্বক, শুষ্ক ত্বক আর এ দু'য়ের মিশ্রণ, আর শুষ্ক ত্বক হলো এদের মধ্যে সব থেকে বেশি নাজুক। এ সমস্যায়(শুষ্কতা) আপনার সব সময় হাইড্রেটেড থাকা উচিত; তা না হলে দেখতে খারাপ দেখাবে। তাছাড়া বিভিন্ন রকম ব্যাক্টিরিয়া বা ধুলোবালি থেকেও শুষ্ক ত্বকের জ্বালাপোড়া সমস্যাসহ আরো নানারকম এলার্জির সমস্যা হতে পারে। অবশ্য বিভিন্ন ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার অনাকর্ষণীয় কিংবা বার্ধক্যের ছাপওয়ালা ত্বককেও সুন্দর আর উজ্জ্বল করে তুলতে পারেন। তাছাড়া এর পেছনে সময়ও ব্যয় করতে হয় তুলনামূলক কম।

 

মহিলারা বিশেষ করে- নানা ধরণের শারীরিক কারণে ত্বক নষ্ট বা ত্বকের অতিরিক্ত সংবেদনশীলতার সমস্যায় পড়েন। জীবনের বিভিন্ন ধাপের হরমোনাল পরিবর্তন তাদের এসব সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনাকে আরো বাড়িয়ে তোলে।

 

আসলে সবাই একটি উজ্জ্বল, সুন্দর আর লাবণ্যময় ত্বক চান। কিন্তু এরকম খুব কমই দেখা যায়। অনেকে আবার সুন্দর ত্বকের জন্য বিশেষজ্ঞদের কাছে যান, এবং প্রচুর টাকাও খরচ করেন। কিন্তু লাভের লাভ তেমন কিছু হয় না। দেখা যায়- সুন্দর ত্বক না পাওয়ার হতাশা বেড়েই চলেছে আমাদের মনে।

 

তবে চিন্তার কিছু নেই। একটু চেষ্টা করলেই আপনি আপনার হাতের কাছের বিভিন্ন উপাদান আর গুল্ম (হার্ব) ব্যবহার করে ত্বকের বিভিন্ন সমস্যায় ভালো উপকার পেতে পারেন। বলা যায়- মাত্র তিন থেকে চারটা উপাদান ব্যবহার করেই আপনি হয়ে উঠতে পারেন একটি উজ্জ্বল আর সুন্দর ত্বকের অধিকারী। বিশেষজ্ঞ চিকিৎসক বা চর্মরোগ বিশেষজ্ঞদের দেওয়া বিভিন্ন ওষুধের থেকেও এসব পদ্ধতির সাফল্যের হার বেশি।

 

উজ্জ্বল ত্বক পেতে সব থেকে ভালো ঘরোয়া পদ্ধতি

 

উজ্জ্বল ত্বকের জন্য আলমন্ড পেস্ট দুধের সাথে ব্যবহার করে দেখতে পারেন। এক সপ্তাহের মধ্যেই এর ফল হাতেনাতে পাবেন, কেননা এই পেস্ট অনুজ্জ্বল, শুষ্ক ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ভালো কার্যকর। এছাড়া এক টেবিল চামচ কমলার রস এবং একই পরিমাণ ডিমের কুসুম- এ দু'টোর মিশ্রণে রোজ ওয়াটার এর কয়েক ফোটা এবং অলিভ অয়েল মিশিয়ে সে পেস্টটাও ব্যবহার করতে পারেন (try using the paste of some drops of rose water, olive oil mixed in a tablespoon of orange juice and egg yolk each)এটা গোসলের আগে যথাযথভাবে মেখে অন্তত  বিশ মিনিট পর ধুয়ে ফেলুন। ফলাফল খুব তাড়াতাড়ি নিজ চোখেই দেখতে পাবেন !

 

এছাড়া শুষ্ক ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনতে আরেকটা ঘরোয়া পদ্ধতি হলো কলা পিষে সেটাতে কয়েক ফোটা মধু যোগ করে প্রাপ্ত মিশ্রণটির ব্যবহার। এটা আপনার শুষ্ক ত্বক সমস্যা ছাড়াও শীতে ত্বকের সমস্যায় উপকারী।

 

ত্বক ভালো রাখতে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিদিন প্রচুর পানি পান। আমাদের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই এ কথাটা ভুলে যাই যে- খাবার এবং বিশেষ করে পানি, আমাদের শরীরের খাদ্য পরিপাকে অনেক বেশি সহায়তা করেতাই প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করা হলে সব ধরণের ত্বক সংক্রান্ত সমস্যাই আপনার থেকে দূরে দূরে থাকবে- এটুকু নিশ্চিত থাকুন। 

 

Do you like this story?

Comments

Popular posts from this blog

সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে জ্বরঠোসা নিরাময়

সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীন পদ্ধতিতে ব্রণ সমস্যা মোকাবেলার উপায়

ঠান্ডা আর গলার ব্যাথা সমস্যা দূরীকরণে অসাধারণ আয়ুর্বেদিক সমাধান