ত্বকের তেলতেলে ভাব দূর করার কিছু ঘরোয়া পদ্ধতি

আপনি যদি আপনার তৈলাক্ত ত্বক নিয়ে খুব বিব্রত থাকেন, তাহলে এই লেখাটা আপনার জন্য। চলুন তবে জেনে নেই- কি করে খুব সহজে, ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করে ত্বকের তেলতেলে ভাব থেকে আপনারা মুক্তি পেতে পারেন !

 

মধু-

আমরা জানি- মধুর ওষুধি গুণ অনেক। এটি একটি প্রচলিত এন্টি-ব্যাক্টিরিয়াল হিসেবেও ব্যবহৃত হয়। আপনার ত্বকে কয়েক মিনিটের জন্য একটা হানি-মাস্ক ব্যবহার করুন। তারপর সেটাকে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। এই মধুর এন্টি-ব্যাক্টিরিয়াল গুণাগুণ আপনার ত্বকের ব্যাক্টিরিয়া পরিষ্কারের পাশাপাশি ত্বককে ভেতর থেকেও পরিষ্কার করবে। তাছাড়া এর পিএইচ ফ্যাক্টর ত্বকের তৈলাক্ত ভাব দূরীকরণে সহায়ক।

 

কাওলিন পেস্ট-

যে কোন বিউটি সেলুন থেকে আপনি কাউলিন মাড সংগ্রহ করতে পারেন। এরপর এতে কিছুটা দুধ যোগ করে পেস্ট তৈরি করে নিন। খেয়াল রাখতে হবে- পেস্টটা যেনো সমঘনত্বের হয়। এই পেস্ট মুখে মাখুন এবং তা শুকানোর অপেক্ষা করুন। কিছুক্ষণ পর তা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। কাওলিন মুখের তেল শোষণ করে আপনার ত্বককে আরো কোমল করে তুলবে।

 

হ্যাজেল নাট পেস্ট-

হ্যাজেল নাট গুড়ো করে কোন একটা ক্রিমের সাথে মিশিয়ে সেটাকে মুখে মাখুন। বাদামের গুড়ো একটি প্রাকৃতিক চোষক (স্ক্রাবার)  হিসেবে কাজ করে যেটা কি না ত্বকের মৃত কোষ সরাতে এবং বদ্ধ হয়ে যাওয়া চামড়ার সূক্ষ্ম ছিদ্রগুলোকে উন্মুক্ত করে দিতে সহায়ক। ফলে ত্বকের তেলতেলে ভাব দূর হয় এবং চেহারা তার কমনীয়তা আর ঔজ্জ্বল্য ফিরে পায়।

 

উপরে বর্ণিত সব পদ্ধতিই ত্বকের বাইরে থেকে কাজ করে। তবে সত্যিকার অর্থে আপনি যদি সর্বোচ্চ সুফল পেতে চান, তবে আপনাকে ভিতর-বাহির, অর্থাৎ সম্ভাব্য সব উপায়েই কর্মপদ্ধতি গ্রহণ করতে হবে। চলুন তবে জেনে নেই এক্ষেত্রে আমাদের আর করণীয় কি কি আছে !

 

১. ত্বকের জন্য কেরাটিন নামের একটা প্রোটিন খুবই প্রয়োজনীয়। এটা ত্বকের কোষ সতেজ ও সজীব রাখতে সহায়তা করে এবং বয়সজনিত চামড়ার কুচকে যাওয়াকে রোধ করে।

২. ফ্রি-র‍্যাডিকেল মোকাবেলার জন্য ত্বকের এন্টি-অক্সিডেন্টও প্রয়োজন হয়।

৩. এছাড়াও ভিটামিন, মিনারেল, পেপ্টাইড এবং এমিনো এসিডের মাধ্যমে ত্বকের যত্ন নেওয়া উচিত যেনো সেটা সজীব ও উজ্জ্বল থাকে।

উপরের এসব কিছুই আপনি প্রাকৃতিক নানা উৎস থেকে পাবেন। সুতরাং ত্বকের তেলতেলে ভাব দূর করার জন্য বিভিন্ন ঘরোয়া পদ্ধতির পাশাপাশি এসব প্রাকৃতিক উপাদানও ব্যবহার করুন আর চেহারা থেকে দূর করুন বয়সের ছাপ; ফিরিয়ে আনুন সতেজতা।

 

শেষকথা- ত্বকের তেলতেলে ভাব দূর করার ঘরোয়া পদ্ধতিগুলো আপনার তৈলাক্ততা দূরীকরণে সহায়ক হলেও, আপনাকে কিন্তু ত্বকের যত্নে পরিচর্যা অব্যাহত রাখতে হবে।

সুতরাং, ত্বকের যত্নে এখনই সচেতন হোন এবং চেহারা থেকে দূর করুন বার্ধক্যের ছাপ।

 

Do you like this story?

Comments

Popular posts from this blog

সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে জ্বরঠোসা নিরাময়

সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীন পদ্ধতিতে ব্রণ সমস্যা মোকাবেলার উপায়

ঠান্ডা আর গলার ব্যাথা সমস্যা দূরীকরণে অসাধারণ আয়ুর্বেদিক সমাধান