কোলন/ পেট পরিষ্কারের সেরা সমাধান









বলা হয়- সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইলে, সবল কোলন (বাংলায় বৃহদান্ত্র-ক্ষুদ্রান্ত্র, যার দ্বারা শরীরের ভেতর মল-বর্জ্য তৈরি হয়) নিশ্চিত করুন। যুক্তরাজ্যের রয়েল সোসাইটি অফ মেডিসিনের গবেষণা অনুযায়ী প্রায় ৯০% ক্রনিক রোগের কারণ গ্যাস্ট্রোইন্টেসটাইনাল ট্র্যাক্ট এর ইনফেকশন। সুতরাং বোঝাই যাচ্ছে- একটি সবল অন্ত্র এবং কোলন সুস্বাস্থ্যের জন্য কতটা প্রয়োজনীয়। এমনিতে কোলন পরিষ্কার করার বিভিন্ন উপায় রয়েছে যেমন- কোলনিক, বিভিন্ন ওষুধ, হার্বাল প্রোডাক্ট, এনেমা, বিভিন্ন কোলন পরিষ্কারক কিট ইত্যাদি। তাছাড়া আপনি চাইলে ঘরোয়া পদ্ধতিতেও আপনার কোলন পরিষ্কার করতে পারেন। এ বিষয়ে নানা মুনির নানা মত থাকলেও, প্রাকৃতিকভাবে কোলন পরিষ্কার যে স্বাস্থ্যের জন্য ভালো সেটা বেশিরভাগই স্বীকার করবেন।


তবে ঘরোয়াভাবে কোলন পরিষ্কারের পদ্ধতি সম্পর্কে জানার আগে এতে ব্যবহৃত বিভিন্ন উপাদান সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া ভালো। এটা আপনার জ্ঞানের পরিধি বাড়াবে এবং কোন উপাদানগুলো নানা ক্ষতিকর ও বিষাক্ত উপাদান পরিষ্কার করে সেটা সম্পর্কেও জানতে পারবেন। এভাবে তৈরিকৃত কোলন পরিষ্কারক সাধারণভাবে দামে সস্তা, কিন্তু বিভিন্ন খাদ্য এবং হার্বের প্রতি আপনার কোন এলার্জি আছে কি না- সেটাও খেয়াল রাখতে হবে !   


নীচে দুইটি কোলন পরিষ্কারক এবং তাদের প্রস্তুত প্রণালী সম্পর্কে বলা হলো-
প্রথম কোলন পরিষ্কারক এর উপাদানঃ
*অল্প একটু লবণ
*সামান্য মধু
*এক গ্লাস গরম পানি
*একটি পুরো লেবু চিপে তার রস


স্রেফ উপরের জিনিসগুলো একসাথে নিয়ে মিশিয়ে নিন। তারপর সকালে নাস্তার সময় পান করুন।

দ্বিতীয় কোলন পরিষ্কারক এর উপাদানঃ
*২ টেবিলচামচ এলোভেরা জুস
*একগ্লাস পানি
*সিলিয়াম হাস্ক (psyllium husk) পাউডার
*দুই টেবিলচামচ ক্লোরফিল
*১/২ কাপ অর্গানিক আপেল জুস
আগের মতই স্রেফ উপরের জিনিসগুলো একসাথে নিয়ে মিশিয়ে নিন। তারপর সকালে নাস্তার সময় পান করুন।
 

Do you like this story?

Comments

Popular posts from this blog

সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে জ্বরঠোসা নিরাময়

সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীন পদ্ধতিতে ব্রণ সমস্যা মোকাবেলার উপায়

ঠান্ডা আর গলার ব্যাথা সমস্যা দূরীকরণে অসাধারণ আয়ুর্বেদিক সমাধান