ত্বকের ফাটা দাগ দূর করার ঘরোয়া উপায়
বাচ্চা হবার পরে সাদিয়া ত
দারুণ খুশি। সারাদিন বাচ্চা নিয়ে ব্যাস্ত। কিন্তু বছরখানেক পড়ে তার খেয়াল হল,
এতদিনেও ত্বকের ফাটা দাগ ত যাচ্ছে না। ত্বকের ফাটা দাগ শরীরের সৌন্দর্য কমিয়ে দেয়
অনেকখানিই। অতিরিক্ত ওজন বা প্রেগনেন্সি- যে কারণেই হোক না কেন, আপনার শরীরে এমন দাগ আপনি কখনোই চাইবেন না। সেক্ষেত্রে
তাহলে করণীয়ই বা কি?
দুশ্চিন্তার কিছু নেই, আমরা আপনাকে চিকিৎসার পেছনে হাজার হাজার টাকা ব্যয় করতে বলবো না, বরং ত্বকের দাগ দূর করার কিছু প্রাকৃতিক আর ঘরোয়া পদ্ধতির
ব্যাপারেই জানাবো এখানে। তাহলে আর দেরি কেন, জেনে নিন আপনার ত্বক সুন্দর আর দাগহীন করার উপায় সম্পর্কে!
ল্যাভেন্ডার তেলঃ
ল্যাভেন্ডার ওয়েল ত্বকের
ফাটা দাগ দূর করতে খুবই কার্যকর। আপনি আপনার নিকটস্থ কোন প্রাকৃতিক ঔষধালয় (natural shop) কিংবা অনলাইন রিটেইলার এর মাধ্যমে এ তেল কিনে নিতে পারেন।
প্রতিদিন আক্রান্ত স্থানে এর প্রয়োগ আপনার ত্বকের দাগ দূর করতে সহায়তা করে। তাছাড়া
ল্যাভেন্ডার তেল, ফ্র্যাংকিনসেন্স এবং নেরোলি এসেন্সিয়াল তেলের সাথে সামান্য
জজোবা তেল মিশিয়ে সে মিশ্রণ দিনে দুইবার ব্যবহার করতে পারেন।
কোকোয়া বাথঃ
এ পদ্ধতি প্রয়োগের জন্য
আপনার যা যা লাগবে-
* ৫০গ্রাম কোকোয়া বাটার
* এক ফোটা নেরোলি তেল
* ল্যাভেন্ডার তেল দুই
ফোটা এবং
* ১৫ গ্রাম সুইট এলমন্ড
তেল
প্রথমে কোকোয়া বাটার
মাইক্রোওয়েভ ওভেনে গলিয়ে সুইট এলমন্ড তেলের সাথে ভালোমত মিশিয়ে নিন। এ মিশ্রণটি
ঠান্ডা হলে তাতে অন্য তেলগুলো মিশিয়ে নিন। তারপর তা শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা
করুন। একবার শক্ত হয়ে গেলে সেটাকে স্কয়ার আকৃতিতে কেটে গোসলের পানিতে গুলিয়ে
ব্যবহার করুন। সপ্তাহে কয়েকবার এভাবে গোসল করলেই আপনার ত্বকের দাগ দূরীকরণে কোকোয়া
বাটারের গুরুত্ব বুঝতে পারবেন।
ঘরে তৈরি ক্রিমঃ
ত্বকের ফাটা দাগ দূর করতে
বাজারে অনেক রকম ক্রিম পাওয়া গেলেও আপনি কিন্তু ঘরে বসেও নিজে একটা ক্রিম তৈরি করে
নিতে পারেন। এর জন্য আপনার যা যা লাগবে-
১. এক টেবিল চামচ হুইট
জার্ম ওয়েল
২. এক চা চামচ ভিটামিন ই
তেল
৩. এক চা চামচ ভ্যানিলা
৪. দুই চা চামচ গ্রেইটেড
বিইজ-ওয়েক্স (মোম)
৫. এক কাপের চারভাগের এক
ভাগ কোকোয়া বাটার
৬. এক চা চামচ সিসামি সিড
ওয়েল
৭. এক চা চামচ এপ্রিকট
কার্নেল তেল ইত্যাদি
ভ্যানিলা বাদে উল্লিখিত
উপাদানগুলো নিয়ে প্রথমে ভালোমত মেশান। তারপর তাপ দিয়ে গলিয়ে নিন। সবশেষে তাতে
ভ্যানিলা যোগ করে মিশ্রণটাকে ঠান্ডা করুন। এভাবে তৈরি ক্রিম প্রতিদিন ত্বকের ফাটা
দাগে ব্যবহার করলে ভালো উপকার পাবেন।




Comments
Post a Comment