ডায়রিয়া নিরাময়ে জানতে হবে
বেশিরভাগ ক্ষেত্রেই ডায়রিয়া অল্প কিছুদিনের মাঝেই ভালো হয়ে যায়। প্রয়োজন শুধু
বিশ্রাম এবং পর্যাপ্ত তরলজাতীয় খাবার গ্রহণ, যেটা কি না আপনার ডি- হাইড্রেশন প্রতিরোধ করবে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য
ইরিটেবল বাউল সিনড্রমের মত ক্রনিক সমস্যা ডায়রিয়া দীর্ঘায়িত কতে পারে। এছাড়াও
শিশুদের ক্ষেত্রে মাঝে মাঝে স্টমাক ভাইরাসের আক্রমণের কারণে প্রলম্বিত ডায়রিয়া
সমস্যা পরিলক্ষিত হয়।
মারাত্মক নয় এমন ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি ব্যবহারে ডায়রিয়া সমস্যায় ভালো সুফল
লাভ করা যায়। তাই যেসব ক্ষেত্রে হাসপাতালের চিকিৎসার প্রয়োজন নেই, সেসব ক্ষেত্রে এসব ঘরোয়া পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে খুবই
প্রচলিত একটা ঘরোয়া নিরাময় হলো BRAT
বা কিছু কিছু ক্ষেত্রে
BRATTY ডায়েট অনুসরণ করা।
BRAT দিয়ে বোঝানো হয় কলা, ভাত, আপেলসস এবং টোস্ট। BRATTY এর ক্ষেত্রে আগের সব কিছুই একরকম থাকে, যোগ হয় শুধু চা এবং দই। বেশিরভাগ চিকিৎসকই শুধুমাত্র এ খাবারগুলো সমৃদ্ধ ডায়েট
অনুসরণ করতে বলে থাকেন, কেননা তা কনস্টিপেশন প্রভাব তৈরি
করতে সক্ষম।
শিশুদের ক্ষেত্রে অনেক শিশু-বিশেষজ্ঞই BRATTY ডায়েট অনুসরণের কথা বলেন। এর দই,
ভাইরাল ডায়রিয়া বা এন্টিবায়োটিক
ব্যবহারের পর শরীরে 'ভালো ব্যাক্টিরিয়ার' স্বাভাবিক ভারসাম্য পুনরুদ্ধারে ভূমিকা রাখে। ছোটদের বেলায় চা হতে হবে হার্বাল; ক্যাফেইন ছাড়া গ্রিন টি ও এক্ষেত্রে ভালো উপকার দেয়।
ভাতের ক্ষেত্রে সাদা ভাতের পরিবর্তে বাদামী চালের ভাত বেশি উপকারী, কেননা এটা তুলনামূলক বেশি ফাইবারসমৃদ্ধ। টোস্টের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য -
সেটা হতে হবে প্রচুর ফাইবারসমৃদ্ধ, সম্ভব হলে পুরোটাই গমের। এখানে
একটা বিষয় লক্ষ্য রাখা জরুরি, আর তা হলো- মাখন বা জ্যামের মত কোন
কিছু তাতে যোগ করা যাবে না, কেননা সেটা পরিস্থিতি আরো খারাপ
করে তুলতে পারে।
আপেলসসের পেকটিন ডায়রিয়া আক্রান্ত ব্যক্তির জন্য উপকারী। অন্যদিকে আপেল জুসে
কম পেকটিন থাকে যেটা কি না পাতলা পায়খানা পরিস্থিতির আরো অবনতি ঘটাতে পারে। সুতরাং
ডায়রিয়াকালীন টোস্টের সাথে জ্যাম/ মাখনের পরিবর্তে আপেলসস ব্যবহার করা যেতে পারে।
BRAT ডায়েটের একটা সমস্যা হলো তা থেকে
প্রোটিন পাওয়া যায় একেবারেই কম। অন্যদিকে দই থাকায় BRATTY ডায়েট একটা টেকসই ডায়েট। অবশ্য অধিক চিনির দই এক্ষেত্রে পরিহার করা উচিত কারণ
অতিরিক্ত সুক্রোজ ডায়রিয়া পরিস্থিতি আরো খারাপ করে দিতে পারে। তাছাড়া দইয়ে একটিভ
লাইভ কালচার এর উপস্থিতিও পরখ করে নেওয়া ভালো, এতে এ ধরণের খাবার হজমের অসুবিধা এড়ানো যায়।
BRATTY ডায়েট অনুসরণ স্বাভাবিক বাউল
ম্যুভমেন্ট পুনরুদ্ধারে সহায়তা করে। ল্যুজ বাউল ম্যুভমেন্টের জন্য কখনো কখনো
ফাইবারকে দায়ী করা হয়, তারপরো প্রতিদিন ডায়েটারি ফাইবার
গ্রহণ পূর্ণবয়স্ক মানুষের ক্রনিক ডায়রিয়া সমস্যায় উপকারী।
প্রতিদিন ফাইবারের রিকমেন্ডেড ডেইলি এলাউয়েন্স বা আরডিএ গ্রহণে ডায়রিয়ার
প্রকোপ কমে। যাদের ইরিটেবল বাউল সিনড্রম আছে, তাদেরকে প্রতিদিন ফাইবারের আরডিএ গ্রহণে উৎসাহিত করা হয়। সেটা গ্রহণ সম্ভব না
হলে, ফাইবার সাপ্লিমেন্ট তো আছেই !



Comments
Post a Comment