ঘরোয়া পদ্ধতি ব্যবহারের সুবিধাসমূহ
বর্তমান আধুনিক প্রযুক্তি আর গবেষণার যুগে যে কোন শারীরিক সমস্যার বহু টপিকাল
বা ওরাল সমাধাণ বিদ্যমান। তবে সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হলো- যদিও এসব
ক্ষেত্রে সমাধান দানকারীরা দাবী করে যে তাদের পদ্ধতি/ প্রোডাক্ট পুরোপুরি
প্রাকৃতিক, কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা প্রস্তুত হয় কৃত্রিম সব রাসায়নিক
(কেমিক্যাল) থেকে।
সুতরাং, আপনি যদি কম কষ্টে কোন কার্যকর সমাধান পেতে চান, সেক্ষেত্রে প্রচলিত ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহার করে দেখতে পারেন। নিশ্চই এগুলো
বিভিন্ন সমস্যাকে কার্যকরভাবে মোকাবিলা করতে পেরেছিলো বলেই আমাদের পূর্ববর্তী
প্রজন্ম এসব পদ্ধতির উপর আস্থা রেখেছে। যদি তা কার্যকর না-ই হতো, তবে কি আর সেটা এভাবে প্রজন্মের পর
প্রজন্ম ধরে টিকে থাকতে পারতো!
এসব পদ্ধতি ব্যবহার করার আরেকটা উপকার হলো এর পার্শ্ব-প্রতিক্রিয়াহীনতা।
যেহেতু এগুলোর বেশিরভাগই প্রাকৃতিক, তাই এর পার্শ্ব-প্রতিক্রিয়াও হয় একেবারে নগণ্য। বলা যায়- এগুলোর ব্যবহারে
আপনার এলার্জি কিংবা এ জাতীয় কোন সমস্যা হওয়ার সম্ভাবনা শতকরা মাত্র ৫০ ভাগ। তাছাড়া কেমিকেল বেইজড প্রোডাক্ট- যেগুলোর
উপাদান আপনার ত্বক বা শরীরের জন্য কোন কোন ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে, ঘরোয়া এসব পদ্ধতি ব্যবহারে সেটার
ঝুকিও কম।
এসব ঘরোয়া পদ্ধতির আরেকটি বড় সুবিধা হলো- এর উপাদানগুলোর কম দাম। বেশিরভাগ
ক্ষেত্রেই এগুলো তুলনামূলকভাবে সস্তা হয়ে থাকে যেটা আসলে সবার জন্যই সুবিধাজনক।
এমনকি আপনি এসব উপাদানের কিছু কিছু হয়তো আপনার উঠানেও গাছ হিসেবে লাগাতে পারেন।
এতে আপনি যখন প্রয়োজন তখন হাতের নাগাল থেকেই জিনিসগুলো সংগ্রহ করে নিলেন।
সবেশেষে- প্রযুক্তি আসলে একটা ধন্যবাদ প্রাপ্য। কারণ এখন চোখের নিমিষেই আপনি
আপনার শারীরিক কিংবা রূপচর্চা সংক্রান্ত জিজ্ঞাসায় ইন্টারনেটে সার্চ দিতে পারেন।
বলা বাহুল্য- প্রকৃতিতে এমন বহু উপাদান ভুরি ভুরি আছে, যেটা কি না আপনার দৈনন্দিন
স্বাস্থ্য সমস্যা কিংবা রূপ-লাবণ্য পরিচর্যায় সহায়ক হতে পারে। মনে রাখতে হবে-
বাজারে পাওয়া বিভিন্ন রকম প্রোডাক্টের মাধ্যমে আপনি সাময়িকভাবে উপকৃত হলেও এর নানা
ধরণের কেমিক্যাল দীর্ঘমেয়াদে আপনার শরীরের হয়তো ক্ষতিই করবে।




Comments
Post a Comment